বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে পৃথক পৃথক দুটি জায়গা থেকে তিনটি মোটরবাইক সহ গ্রেফতার করল চার যুবককে। ধৃতদের নাম মকিন সেখ(২৩) বাড়ি কুন্ডীরার সাইসুদ্দিন মাস্টার পাড়া।তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১টি মোটরবাইক। অপর তিনজন মেহেবুর সেখ(২০), তিয়ারুল সেখ(২২) ও সুলেমান সেখ(১৯) তাদের প্রত্যেকের বাড়ি বৈষ্ণবনগর থানার মণ্ডায়ে।এদের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে ২টি মোটরবাইক।ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।